দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ৪ নং বেতদিঘী ইউ.পি এর( নথন) মৌজায় ঘনবসতিপূর্ণ ও কৃষি জমিতে অপরিকল্পিত ভাবে ইটভাটা স্থাপন করা হচ্ছে।
এ ইটভাটা স্থাপনের কারনে ৬নং দৌলতপুর ও ৪ নং বেতদিঘীর বসবাসরত প্রায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। আর এখানে মাত্র ১৫০ জন মানুষের কর্মসংস্থা হবে। এক গবেষণায় দেখা গেছে যে, একটি ইটভাটার কারণে অত্র এলাকার পরিবেশের সমস্যা তথা ফসলি জমি ধ্বংস, বায়ু দূষণ রাস্তাঘাট ধ্বংস, মানুষের ক্যান্সার রোগ, শ্বাসকষ্ট, এ্যাজমা, এবং গৃহপালিত পশু-পাখি,খামার, এবং পরিবেশের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে।
ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ তে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ফসলি জমি, আবাসিক জনবসতিপূর্ণ, সংরক্ষিত এলাকা,বানিজ্যিক এলাকা, বনভূমি, জলাভূমি এসব এলাকায় ইটভাটা স্থাপন করলে তিন (৩) বছর জেল অথবা ২-১০ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।
স্থানীয়রা এলাকায় বড় বড় ফ্যাক্টারি চায় কিন্তু পরিবেশ ধ্বংস করে নয়।
তাই প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ ও সুশীল সমাজের দৃষ্টিআকর্ষণ করেছে সচেতন এলাকাবাসী ।





