পঞ্চগড়ে আদিবাসী গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

0
1264

পঞ্চগড়ে আদিবাসী গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পুতুল হাজদা (৩০) নামে এক আদিবাসী (সাঁওতাল) গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে জেলার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে ওই গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুতুল হাজদা ওই এলাকার রমেশ মুরমু’র স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে পুতুল হাজদার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।শুক্রবার সকালে বাড়ির অদূরেই একটি বাঁশ বাগানের পাশে গম ক্ষেতে তার গলাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পঞ্চগড়ের সহকারি পুলিশ সুপার সুর্দশন রায় আদিবাসী ওই গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments