এই অবেলায়

-নির্জল প্রবাল

0
1357

তার বুকে উৎকৃষ্ট আতরের গন্ধ ছিলো!
তোমার বুকে শতবছরের পুরনো ঘামের গন্ধ, তুমি আজ মাতাল করো আমায়-
এই অবেলায়!
অবলীলায়-
দৌড়ে পাড়ি দিচ্ছি কয়েক সহস্র ক্রোশ পথ!
এই অবেলায় মাতাল আমি-
এই অবহেলায়!
ভুলে গেছি সে উৎকৃষ্ট আতরের গন্ধ! পারস্য আতরের মন
মাতানো গন্ধ! ভুলে গেছি!
এখন আর যৌন উত্তেজনা বাড়ে না জেনিফার,
পালিয়ে বেড়ানো জেনিফার, আজ তুমি শুধু আমার!

কেউ আর অংশীদার নেই তোমার প্রেমে!
ঘামের গন্ধের কামুক প্রেমে আজ উন্মাতাল আমি!
শুধু একা! শুধু একা জেনিফার! তোমার ব্রোথেলে আজ
আমার সূর্যাস্ত হোক!

সভ্যতা হতে নিভে যাক আমার আলো, এই অবেলায়!
জেনিফার! তোমার বুকে কেন জানি পঁচা মাংসের গন্ধ!
শুনেছি, হরিণী পঁচিয়েই ভক্ষণ শ্রেয়!
এই অবেলায়, তোমার হাতে রেখে যাবো এক পেয়ালা –
অমৃত! জেনিফার, আমার প্রিয় জেনিফার!
তোমার বুকে হেমলক মেখে রেখো!

এই অবেলায় || নির্জল প্রবাল

পাণ্ডুলিপি – অনিরুদ্ধ।
মডেল – Sindrala Sjf

Facebook Comments