ভাবছি ঠোঙ্গার দোকান দেব,
দিনভর ঠোঙ্গা বিক্রি করব।
হরেক রকমের ঠোঙ্গা,
হরেক রঙ্গের ঠোঙ্গা।
গভীর রাতে যখন বাড়ি ফিরব,
তোমার জন্য ঠোঙ্গাভর্তি ভালবাসা নিয়ে ফিরব।
ঘোর বর্ষায় ঠোঙাভর্তি বৃষ্টি থাকবে,
আর যেদিন পুর্নিমা হবে,
সেদিন হাতে থাকবে ঠোঙ্গাভর্তি জোছনা।
Facebook Comments



