নপুংসক

-মাহামুদুল কাদির সজীব

0
1411

সিরিয়া,
তোমার বুকে আজ হায়েনার হাত
সঞ্চিত যৌবনের ফাগুনে শিমুলরঙা লাল ঝরে;
তবে তা ফুল নয় বরং বোমার আঘাত
তোমার সুউচ্চ বুকের টানটান জমিনে রক্তের হোলি ওরে.!

মসনদ আর দুপায়ের রহস্যময় প্রাগৈতিহাসিক অন্বেষণ
হায়েনার বেহায়ার হিংস্র নখের উল্লাস দেখি;
তোমার লুকানো গৌরবিণী বুকের জন্যে যুদ্ধ এখন
বাকি সব মিছেই;সব মেকি.!

চাটার দল জিভ লকলকায় আর লিঙ্গোত্থান করে অহর্নিশ
আসলে ওরা নপুংসক;কামাতুর ধর্ষক প্রেমিক নয়;
আসলে সবই কামের বিষ,
ভালবাসতেও পুরুষ হতে হয়।

সিরিয়া,কেঁদোনা হে তিলোত্তমা রূপসী;
তোমার বুক পবিত্র আজো;কান্নায় আসে উগরে উদরের সব শোক;
কেঁদোনা হে মজলুম;আজো ভুলতে বসি
ওরা কীটস্য কীট;মানবতার মড়ক;ধর্ষকরূপী নপুংসক!

Facebook Comments