পঞ্চগড়ে চলছে ভাষা সৈনিক সুলতান বইমেলা

0
1101

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ভাষা সৈনিক সুলতান বই মেলা- ২০১৮ শুরু হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন, প্রধান মন্ত্রীর কার্যালয়ের এ.টু আই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মোঃ নাঈমুজ্জাম মুক্তা, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এহতেশামুল হক। অতিথীরা তাদের বক্তব্যে আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরেন। এদিকে মেলার প্রথম দিনেই পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়।

Facebook Comments