পোয়াতি রাতের ব্যাখ্যান

শিশির রায়

0
1065

যে রাতের দেশে ঝিঁঝিঁদের কনসার্টে

আমরা তাদের সুধী- শ্রোতা মাত্র।

ভোকাল-ডাহুকের রাতজাগা সুর,

শোনা যায় কী মধুর, দূর থেকে বহুদূর…

রাতচোরা পাখিদের অভিসার,

বরাবর অজানাই থাকে সময়ের শানপাথরে সময় ক্ষয়ে যায়,

রাতের বয়স পাকে!

পাড়া-মহল্লায় দৈনিক সৈনিক কুকুরগুলো অতন্ত্র পাহারায় ব্যস্ত থাকে।

Facebook Comments