বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান
আল আমিন,নিউজনর্থবিডিঃ পরিচ্ছন্ন পঞ্চগড়ের প্রত্যাশায় একদল তরুণ এর মাধ্যমে ১৩ই জানুয়ারি ২০১৯, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম পঞ্চগড়ে বিডি ক্লিন- পঞ্চগড় এর আয়োজনে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান চালানো হয়। উক্ত উনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহি।

বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে খুব খুশি হন তিনি বলেন “আয়োজক কমিটি সহ সকল সদস্য কে ধন্যবাদ জানাই,আমি মনে করি এ ধারা অব্যাহত থাকবে ” এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আম্পায়ার ও খেলোয়ারবৃন্দ। উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রম টি পরিচালনা করেন বিডি ক্লিন পঞ্চগড়ের সম্বনয়ক এ এফ এম তানজিরুল ইসলাম । তিনি বলেন “২০২১সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চাই”
Facebook Comments



