মায়ের কবিতা

-সাখাওয়াত টিপু

0
1110

কেন চোখ মুদে আসে ঝাপসা আকাশে
ভিজতে ভিজতে বৃষ্টিতেই অশ্রু মিশে যায়
কেউ যদি দেখে আজ এমনি এমনি কাঁদি
কেন আমি নিজেকে লুকিয়ে কাঁদি?

আজ অকারণে মায়ের মুখের দিকে তাকালাম
আজ যে কন্যার চোখে চোখ রাখতে পারলাম না
ভয়ে তার ফর্সা কপাল নিয়ত কাঁপছিল
ভ্রূগুলো কুঁচকে যাচ্ছিল বিষণ্ণ ক্রোধে
দাঁত কড়কড় করছিল পৃথিবী ভাঙবে বলে
বললাম: মাগো লড়াই করাতে শেখো!

মেয়েটি বলল: বাবা কেন মেয়ে হয়ে জন্মালাম?
বললাম: মারে তুই না হলে আমি কি করে আসতাম?

মায়ের কবিতা || সাখাওয়াত টিপু

ছবির কবিঃ নির্জল প্রবাল

Facebook Comments