যদি ভালবাসা প্রত্যাখ্যান কর,
হিসেব মিলিয়ে নেব সব দেনা পাওনার,
তোমাকে যত টা উষ্ণতা দিয়েছি
যতটা ভাবিয়েছে তোমার কৃত্রিমতা।
যদি প্রত্যাখ্যান কর,
স্বাধীনতা গায়ে মেখে উড়াল দেব,
ছন্নছাড়া জীবনের মত এমন সুখকর জীবনে ফিরে যেতে দুটো মিনিট সময় নেবো।
যদি প্রত্যাখ্যাত হই,
তোমার ফোন নাম্বার ডিলিট করে
অপরিচিতের কাতারে ফেলে,
তোমার স্মৃতির মুলউৎপাটন করে
পৈশাচিক আনন্দের জন্ম দেব।
যদি সত্যিই প্রত্যাখ্যান করো,
তোমাকে ফিরিয়ে নেয়ার হাজারটা কারন অবজ্ঞা করে,
তোমায় ছুড়ে ফেলে দেবো অন্ধকারে,
ঘোর অন্ধকারে,
যেখান থেকে শুধু আলো দেখতে পাবে
নিজেকে নয়।

Facebook Comments