শীতের শুরুতে পঞ্চগড়ে বেড়েছে পুরাতন কাপড়ের বিক্রি

0
1658

শীতের শুরুতে পঞ্চগড়ে বেড়েছে পুরাতন কাপড়ের বিক্রি

অাল অামিন, স্টাফ রিপোর্টার,
নিউজনর্থবিডি: শীতের শুরুতে পঞ্চগড়ে বেড়েছে দেশী বিদেশী পুরাতন কাপড় বিক্রি। জেলার অালোছায়া সুপার মার্কেট (সিনেমা হল) , কদমতলা, ট্রাক ট্রার্মিনাল, বাস ট্রার্মিনাল সহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে জ্যাকেট, সোয়েটার, শার্ট, প্যান্ট কম্বল সহ অবাল বৃদ্ধ বণিতার বিভিন্ন রকম শীত বস্ত্র।

ক্রেতারা বেশিরভাগ মধ্যবিত্ত,গরীব সহ নানা শ্রেণি পেশার মানুষ।
হিমালয় কন্যার শীত নিবারণে ভারী শীতবস্ত্রের জন্য অনেক ধনী ক্রেতাদেরও শীত মৌসুমে এই জায়গাগুলো থেকে বস্ত্র খরিদ করতে আসতে হয়।

বাস ট্রার্মিনালের এক বিক্রেতা বলেন “এইবার অাগত ঠান্ড পইচ্ছে, ওই তানে বেচা কিনা ভাল, কয়দিন পর অারহ বেচা কিনা বাড়িবে।”

মৌসুমী অনেক ব্যবসায়ীকে এসময় শীতবস্ত্রের ব্যবসা করতে দেখা যায়। সারাবছর টুকটাক ব্যবসা হলেও এই সময়টাতে ফুটপাত সহ ক্ষুদ্র ও মাঝারী কাপড় ব্যবসায়ীরা উৎসবমুখর পরিবেশে ব্যবসা করতে পারেন। অনেক ভ্রাম্যমাণ বিক্রেতার ভ্যানে করে শীতের পোষাক বিক্রির চিরচেনা দৃশ্য এসময় লক্ষ্য করার মতো। হাতে করে ফেরি করে বিক্রি করতে দেখা যায় উলের মোজা, টুপি মাফলার সহ বাহারি সব শীতের কাপড়।


দামেও সস্তা ও মানেও ভাল এইসব সেকেন্ড হ্যান্ড বিদেশী “গরম পোষাক” কিনতে গ্রামগঞ্জ থেকেও অনেকে ছুটে আসেন পঞ্চগড় বাজারে।

Facebook Comments