সবুজ আপেলের গায়ে আমার আঙুল

0
1071

জল অথবা নারীর চাইতেও মৃত্যুতে আমার আগ্রহ বেশি!

পাথর
মাটি
ঘাস
বন
মানুষ
যন্ত্র/মন্ত্র
আবারও নারী________________
আবারও উদ্দেশ্যহীন গন্তব্য আমার প্রিয়!

একটা সবুজ আপেলের গায়ে হাত দিয়েও মৃত্যু অনুভব করছি! পঁচে যাওয়া আপলের ভেতর থাকছে কিছু বীজ!

নির্লিপ্ত
সুপ্ত
বন্দী!

জানতে পারলাম জীবনের ভিতর বন্দী জীবন
মৃত্যুর ভেতর সুপ্ত জীবন!
আপেলের মৃত্যুর প্রহর গোনা বীজ গুলো একদিন বেড়ে
ওঠে সদলবলে! জন্ম হয় প্রতি ইঞ্চি দখল করা আপেল!

তবু আপেল
সমুদ্র
পাখি
ভালুক
সিংহ
হরিণের চোখের মায়া হতে আমার মৃত্যুর আবেগ দামী!

আবারও নারী
জন্ম ও মৃত্যুর কালশিটে মাখা বুকে জন্ম হয়,
লালিত হয় স্বপ্ন
পালিত হয় মৃত্যুর আরেক বীজ!

তবু জল ও নারী হতে আমার মৃত্যু বেশী প্রিয়!
যদিও প্রথম জীব কোষ জলের প্রভাবে আলোড়ন তুলেছিল
শূণ্য তথা শূন্য মহাবিশ্বে!

তবু জলের স্বার্থকতা আমার প্রিয় নয়!
কন্সেন্ট্রেশন ক্যাম্পের বীর্য মাখা বোতলে জীবনের পূর্ণ রূপ আমি দেখিনি!
তবু জল
নারী
সমুদ্র
পাহাড়
চাঁদ/সূর্যগ্রহ/নক্ষত্র

কিংবা আমার মায়ের চাইতে প্রিয় আমার মৃত্যু!

সবুজ আপেলের গায়ে আমার আঙুল ||                     নির্জল প্রবাল

Facebook Comments