হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে এবারো শুরু হয়েছে হাড়কাঁপানো শীত
অাল অামিন, স্টাফ রিপোর্টার, নিউজ নর্থ বিডিঃ হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে শুরু হয়েছে তীব্র শীত। রাতে প্রচন্ড কুয়াশা ও তীব্র শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরেই কুয়াশা পড়া শুরু করে, রাত বাড়ার সাথে সাথে তা সমানুপাতে বাড়তে থাকে।
শিশু ও বৃদ্ধরা অাক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, এলার্জি সহ ঠান্ডাজনিত নানা রোগে।
বিপাকে দিনমজুর অসহায় ও ছিন্নমূল মানুষেরা, শীত বস্ত্রের অভাবে অাগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
কথা হয় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিশারউদ্দীন(৭০) এর সাথে। তিনি বললেন ” জারতে হামরা নিন্দাবা পারি না রাতিত”।
হিমালয় এর পাদদেশে হওয়ায় এ অঞ্চলে প্রতি বছর তীব্র শীত অনুভূত হয়।

উল্লেখ্য, গত ০৮ ই জানুয়ারি ২০১৮ স্মরণ কালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
এর অাগের রেকর্ড ছিল ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ২.৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রচন্ড শীত নেমে আসার আগেই যদি সরকারি, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও দাতা সংস্থা এসব প্রান্তিক অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় তবে তা হবে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।



