হে যুবক,
আমাদের দ্রোহের আত্তায় তোমরা প্রাণের সঞ্চার কর,
আমরা তোমাদের শংকা মুক্ত পৃথিবী দেব।
তোমাদের ভেতর বাসা বেধেছে লোভ,
তোমাদের শীতল রক্তে উন্মাদনা নেই,
ক্রোধ হীন জীবন তোমাদের।
তোমরা রেগে ফুঁসে উঠতে ভুলে গেছ,
তোমাদের ভেতর জন্ম নিয়েছে চৌর্যবৃত্তি।
হে যুবক সম্প্রদায়,
তোমরাই তো ভবিষ্যৎ জন্ম দেবে
তবে এত নিরব কেন তুমি
জাগো,
জেগে উঠো,
ক্রোধ জন্ম দাও,
ক্ষোভে ফেটে পড় রাজপথে
দেখ পৃথিবী বদলে কি না???
Facebook Comments



