খুনী -মাহামুদুল কাদির সজীব
আজকাল ঘুমোতে পারিনা বুঝলে অরু
দিনের কামলা শেষ হলে;রাতগুলোতে তোমাকে ভাবাই স্বাভাবিক,
আজকাল তোমায় ভাবা হয়না আমার দারু.!
আমি খুন হয়ে যাই রোজ;খুন হওয়াটাই বোধহয় ঠিক।
আজকাল নাটক সিনেমা আর সাহিত্য নিয়ে ভাবার সময় হয়ে ওঠেনা
অপার্থিব এই আমিও পার্থিবতায় চমকে উঠি;
ঘরসংসার মগজ থেকে ফেরারি;ভাবাই হয়না;মোটেওনা,
এখন দুনিয়াটাই বোধ করি জমিদারী কুঠি.!
আজকাল রোমহর্ষক বলতে কি বুঝি জানো..?
পৃথিবীর বাটোয়ারার জুয়ায় বসেছে মোড়লেরা;হাতে নিয়ে হায়েনা নখর;
আজকাল তুমিও নাকি আমায় মানো..?
শোনো;এ এক দারুণ ধর্ষিত প্রহর।
এই প্রহরে পোঁয়াতি হয়না সুন্দর;চিরচেনা মানবিক মন
আজকাল বিদ্রোহ জাগে বুকে;তুমি হয়তো বলবে;এ কোন অসুখে..?
আমায় লুকিয়ে ফেলি আমি..?
আজকাল বেঁচে থাকাটাই প্রহসন,
শোনো,এখন আমি খুনী;স্বাধীন স্বাধীনতাকামী।
এখন রোজরাতে পৃথিবীর বারে জমাট হয় আসর মোড়লদের
জুয়ার তুরুপ হয় মানবতা;আর টেক্কা জনপদ,
এখন সময় নিজেকে রদের;
শেষ চাল চালবাজ দিতে বশংবদ..!
এখন আমাকে প্রেমিক ভেবোনা অরু;আমি আমাকে খুন করি রোজ রাতগুলোয়
আমাকে বরং ভেবে নিও যুদ্ধপ্রিয় কোনো উন্মাদ;
পার্থিবতা যাক চুলোয়,
আমার খুনী হবার বড়ই সাধ।
অরু, এখন তোমাকে গোলাপ দেবার আগে হাত কাঁপে;
রক্তগোলাপ যেন পৃথিবীর ঝরে যাওয়া রক্ত;
যুদ্ধংদেহি মনস্তাপে,
জানোতো মানুষ হওয়ার চেয়েও মানুষ হওয়াটাই শক্ত.!
এখন তোমাকে চুম্বন করতে পারিনা;মনে পড়ে যায় পৃথিবীর কোন মৃত স্বজনের শেষ চাহুনী
এখন আমাকে প্রেমিক ভাববার আগে হতে চাই শতবার;খুনীর খুনী।
এখন আমাকে কি দোষ দেবে অরু..? তোমাকে অবহেলার অজুহাতে.?
তোমাকে বুকে টানবার কথা ভাবলেই;মনে পড়ে যায় যেন কোন মৃত স্বজনকে দাফন করি রোজকার রাতে।
এখন আমাকে কি দোষ দেবে অরু.? বেখেয়ালি প্রেমিক উদাসীন এই মাতাল ফাগুনী.!
এখন তোমাকে ভাবলেই মনে পড়ে যায় ইরাক কাশ্মীর চেচনিয়া সিরিয়া রাখাইন ফিলিস্তিনী কোন মৃতের চোখ;
আমাকে কি পাগল বলবে নাকি বলবে;হই খুনীর খুনী,
এ জনমে নাহয় হই খুনী;ওপারেই তোমাকে পাওয়া হোক।
এখন কি আমি খুনী হতে পারি.? তুমি দিলে প্রচ্ছন্ন সাহস ও মাতাল ফাগুনী;
এখন নিজেকে প্রেমিক ভাববার আগে হতে চাই শতবার;খুনীর খুনী।
(ছবিটা দেবার জন্যে দুঃখিত। অস্বীকারও করা যায়না।)


