জীবন তরী

মোঃ মেহেদী ইকবাল

0
1270

গতিশীলতায় আবর্তন প্রতিক্ষণ।
প্রাণের স্পন্দনে ছুটে চলা,
গতিপথে পরশ মেলে সুখ-দুঃখের সংশ্লেষণ।
জোয়ার – ভাটার ন্যায়,
জীবনের গতিপথে উঠা নামার রেশ-
সুখের সন্ধানে ছুটছে ওরা।
হারিয়ে পথের দিশা,
নির্দেশনায় কিছু আলোকবর্তিকা-
অনুপ্রেরণায় জাগে প্রাণের প্রদীপ।
হয়ত তখনো কুয়াশায় ঢাকা চারিপাশ!
সুখ খুঁজে চলে অবিরত!
টাকাকড়ি হল বেশ-
তবে সুখে এল কোন তরী বেয়ে!
ভাল লাগার মাত্রাটা-
আরেকটু বেশি হলে হয়ত ভালই হত!
তরী ঘুড়িয়ে আবারো নতুন পথে-
সন্ধান সুখের লাগি।
আশেপাশে তাকিয়ে অবাক চোখে !
দৃষ্টিগোচরে অসহায় মানুষ।
হারিয়ে ফেলেছে প্রিয় হাসিটুকু-
খুঁজে ফেরে তাদের সেই অম্লান হাসি।
তুমি কি তাদের সে হাসি ফেরাবে?
যদিবা কখনো কোনদিন –
চলার পথে তাদের হাসি আনো ফিরিয়ে,
সেদিন সুখ তোমাকে ভাসাবে।
সুখের ঝরনাধারায় তুমি বয়ে চল অবিরত,
আশার আলোয় এগিয়ে চল।
সফলতার পরশ তোমায় যায় ছুঁয়ে ছুঁয়ে!
আশীর্বাদ হয়ে এল সেই হাসিমাখা মুখগুলো।
সুখের পরশে এখন তুমি –
দীপ্তিমান আলোকিত প্রদীপ।
হাজারো মানুষের অনুপ্রেরণা তুমি,
তোমার সেই তোমার তুমিতে।
বয়ে চলে আমাদের জীবন তরী,
সাজাও তোমাতে তুমি সকলের লাগি।

জীবন তরী ।। মেহেদী ইকবাল

Facebook Comments