তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
1054

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের চৌরাস্তা কনপাড়া এলাকায় পুকুরে ডুবে সোনা মনি ( ৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

দিনমজুর মোঃ হামিদুল ইসলামের ২য় মেয়ে সোনা মনি। বুধবার আনুৃমানিক বিকাল ৫ ঘটিকায় মায়ের সাথে কালিয়ামণি এলাকায় রোপা রোপনের জন্য সোনামনি সহ তার চার ভাই বোন যায়। সোনা মনি সহ তারা চার ভাই বোন খেলা করার সময় হঠাৎ পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু সোনামনি। পুকুরে পড়ে যাওয়ার পর তার ভাই বোনেরা তার মাকে ডেকে নিয়ে আসতে যায়। পরে তার মা সহ এলাকাবাসী এসে পুকুর থেকে সোনামনিকে উদ্ধার করে এবং হাসপাতালে নেওয়ার পথে সোনা মনি মারা যায়।

৭নং দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিনুল হক জানান “শিশু সোনামানি তার মায়ে সাথে ক্ষেতে গিয়ে ছিল এবং তারা চার ভাই বোন খেলা করার সময় বাচ্চাটি পুকুরে পড়ে যায়, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।”

মুহাম্মদ রনি মিয়াজী,পঞ্চগড় জেলা প্রতিনিধি।

Facebook Comments