পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

0
1125

আটোয়ারী সংবাদদাতাঃ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে কার দোলুয়া নামক স্থানে,আজ ০৪/০৮/১৮ আনুমানিক দুপুর ১ ঘটিকায় মহেন্দ্র ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১জন নিহত ও ৩ জন আহত হয়।

আহত ও নিহতরা হলেন- আটোয়ারী উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ সাদিকুল ইসলাম এর পুত্র, অটো চালক লতিফ হোসেন শান্ত(২২) ।

আহত হয়েছেন উত্তম চন্দ্র রায় (৩০), পিতা হদিশ চন্দ্র রায় গ্রাম এলাহীগঞ্জ ভোগ নগর দিনাজপুর।
মোঃ শাহিন( ২০) হাসান নগর বোদা ও মোঃ খালেক (৮০) বলরামপুর। তারা সকলেই বোদার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এই বিষয়ে ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনঃ “যখনই আমি শুনেছি শুনার পরেই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসেছি, খোঁজ খবর নিয়েছি।
কিন্তু পরিবারের কোন ধরনের দাবি না থাকার কারনে স্বাভাবিক ভাবে দাফন সম্পন্ন করা হবে।”

এই বিষয়ে আটোয়ারী থানার ওসি আব্দুর রাজ্জাক এর সাথে কথা বললে তিনি জানান “সড়ক দুর্ঘটনার বিষয়টি সত্য কিন্তু কোন পক্ষে আমাদের কাছে অভিযোগ করেনি,তারা নিজেরাই বিষয়টি সমাধান করেছেন।”

আটোয়ারী সংবাদ দাতা- নাজমুল হক

Facebook Comments