পঞ্চগড়ে ডিবির হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুইশত নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার

0
1465

শনিবার (৩১ মার্চ) বেলা ৩টায় ধাক্কামারা, পুরাতন পঞ্চগড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পঞ্চগড় ডিবি পুলিশ।

উদ্ধারকৃত ইনজেকশন ও সিরিঞ্জ

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন জেলা সদরের মসজিদ পাড়ার মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ শাহীনুর (২০) এবং পুরাতন ক্যাম্প এলাকার মোঃসালাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল(২০) । পঞ্চগড় ডিবির ওসি মোঃ মোজাফ্ফর ও ডিবি পুলিশ রাজা মিয়ার নেতৃত্বে ১০ জনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তিনি বলেন মাদক ব্যবসায়ীরা দিনাজপুর হতে পঞ্চগড়গামী রাজদূত নামের একটি মিনি বাসে করে মাদক নিয়ে আসছিল। পঞ্চগড় ডিবির দুই সদস্য মোঃ মতিন ও মোঃ আহমদুল্লাহ বোদা উপজেলা থেকে গাড়ীটিকে লক্ষ্য করে আসছিল। পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত সেতারা ফিলিং স্টেশনের সামনে গাড়ি থেকে মাদক নিয়ে নামার সাথে সাথেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুইশতটি নেশা জাতীয় ইনজেকশন ও চারটি সিরিঞ্জ পাওয়া যায়। ডিবির ওসি জানান গ্রেফতারকৃত শাহীন এর বিরুদ্ধে ২০১৭ সালে মাদক আইনে মামলাও রয়েছে।
গ্রেফতারকৃত আসামি দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পঞ্চগড় সদর থানায় মামলা করেছে।

Facebook Comments