প্রত্যাশা

0
1443

প্রত্যাশা
— জিনিফা ইফাত

আমি তো এক মাধুরীময় পথে চলি
আমি তো ক্লান্ত মনে পথের হুদিশ করে চলি
আমি তো এক ক্লান্ত মনে চলি
আমি তো উত্তর দিগন্তে আকাশের পানে চেয়ে চলি।

আমি তো সেই সবুজের মাঠের প্রান্তর খুঁজে চলি
আমি তো নিছক শান্তির আশায় চলি
আমি তো হারাবার পথে চলি না

আমি তো যে পথে হারিয়ে চলি
আমি তো সে পথে জীবনের রস খুঁজে চলি
আমি তো দূর আকাশের পানে খুঁজে চলি
আমি তো তোমার আশার পথে চলি
আমি তো অজানা বন্ধুর পথে চলি।

আমি তো আসার অপেক্ষায় চেয়ে চলি
আমি তো হৃদয় মুক্ত আকাশে মেলে চলি
আমি তো হৃদয় হরণ করে চলি
আমি তো যা তা তো নয় তুমি যা সে পথে চলি।

 

লেখিকাঃ জিনিফা

প্রত্যাশা || জিনিফা ইফাত –২৩ আগস্ট ২০১৮  ক্লান্ত রৌদ্র দুপুরে

 

Facebook Comments