বিশদবাঙলার গান ।। রহমান হেনরী

0
952

বিশদবাঙলার গান ।।                                           – রহমান হেনরী

তোমার শহরজুড়ে এতো সুখ,
আনন্দের সাজসরঞ্জাম!
আমাদের অনাহার, ক্ষুধাসিন্ধু—
ভাত আজও দুঃখশিরোনাম।

তোমার শহর এক বর্ণবিভা,
শতেক সহস্র রং, আলাদা আলাদা;
যন্ত্রণা ও দুঃখ ফুঁড়ে ফুটে ওঠা
এ জীবন: নারকোল-শাদা।

তোমার শহরে গান উচ্চনাদী;
কতো মেধা, কতো সুরবিদ—
উনুন-সরোদে বাজে আমাদের
সর্বাত্মক ভাতের সংগীত।

তোমার শহরে ধ্বনি সুখময়,
কোথাও তো বিষণ্নতা নাই!
শহরের সর্ববিষ গিলে, তবু—
আমরা কিন্তু তোমাদের ভাই!

Facebook Comments