মুই ভেল্টেংগা

-মোঃ জুলফিকার আলী  ভুট্টো চৌধুরী  

0
1791

ঠাকুরগাওত বাড়ি গে মোর
সাদা ভেল্টেংগা নোক,
গোডায় দিনটা কাম কইচ্ছু মুই
নাগিছে খুব মোক ভোগ।
আন্ধেক কেনেগে বড় মাইর মা
ভাত আর কচু খান,
দেখিবো এলায় মুই আইচ
গোটায় খানে খাম।
কাইল কিন্ত বিহানে মোক
দিস ফের কাচামইচ,পিয়াইচ পন্তা ভাত,
না হইলে ফের পারিম নি মুই
ভুই বারিত ধানের রয়া নেলেবার।
এমনি তো ফের হয়না পানি
এইবার হামার এত্তিনা,
তুই তো গে ফের মোর ভেল্টেংগী
মাইয়া কিছুই বুঝিননা।

মুই ভেল্টেংগা  || মোঃ জুলফিকার আলী  ভুট্টো চৌধুরী  

Facebook Comments