সাঁওতালিয়া —-মাহামুদুল কাদির সজীব
তুয়ার সাথে পোলাই যাবোহ
তুয়াক বাইসবোহ ভালোহ দ্যাবতার মতোন;
আমাক খালি দিয়ো সিন্দুর
চোইত মাসের বোইশাখ আইসবে যখোন।
মারাংমুরোং দ্যাবতা সাকখি
তুয়াক বাইসবোহ ভালো;
আমি বাইরেই শুধু দেইখতে ইমোন
আমার ভিতোরটাহ লয় কালো।
শোনিবারের হাটোত যাবো
লাল পাইড়ের শাড়িহ কিইনবেহ;
আমাক খালি তুয়ার বুকোত লিও;নাইলে মোইরবোহ
আমাক লোকেহ তুয়ার বোহু বোইলে চিইনবে।
ওই সাঁওতাল ঢাঙ্গর বেটাহ
তুয়াক কোইরবো বিহাহ;
কোপালত সিন্দুর হাতোত শাখা
নগদ দিয়ো টিহাহ।
তুয়াক আমি পূইজেছি দ্যাবতার মতোন বুকে;
কোইলজাহ চিইড়াহ দিখো;ভালোবাসি তুকে।

মাহামুদুল কাদির সজীব || সাঁওতালিয়া
Facebook Comments


