
শুনেছি তোমার নাকি মেজাজ চড়া,
জানি আমি ভেতরজুড়ে ভালবাসা হৃদয় জোড়া।
শুনেছি খবরদারি করো বলে
বিরক্ত সব বাড়ির লোকে,
জানেনা সব হারিয়ে এই মেয়েটা সবাইকে কত আগলে রাখে।
শুনেছি মুখের কথায় মিষ্টির নাই ছিটেফোটা,
কেউ জানেনা তোমার চোখের ভেতর হাজারটা স্বপ্ন আঁটা।
শুনেছি কেউ দেখেনি তোমার মুখে একটুখানি মিষ্টি হাসি,
দেখেনি কেউ দেখেনি চুপিসারে তুমিও হাসো অহর্নিশি।
তুমি নাকি অলক্ষুণে জন্মহতেই বাচ্চাটাকে মেরেছো ফেলে টিপে গলা,
বোঝেনা তোমার ভেতর মা না হবার কত জ্বালা।
সবাই বলে রাগ উঠলেই তোমার কোন থাকেনা হুঁশ,
কেউ বোঝেনা তুমিও তো রক্ত মাংসে গড়া মানুষ।
দেখোনা কেউ দেখোনা বুক ভর্তি দুঃখ কথা,
সেও তো মানুষ, তারও বুকে হাজার ব্যাথা।
শুনেছি পাড়ার লোকে নিন্দে করে রোজ দুবেলা,
এপাড়ায় কানাকানি তোমার নাকি দেমাগ মেলা।
পুরুষরা জাতে পাতে মিশতে পারে সবার সাথে,
তোমার বেলায় বিধিনিষেধ বেজায় কড়া ব্যস্ত থাকো বাড়ির সবার কথামতে।
ভেতরের মানুষ টা কে দেখিনা কেউ ইচ্ছে করে,
অথচ তুমিও কারো নাড়ি ছিঁড়ে জন্ম নিছো নারীর ঘরে।
আদরে ভালবেসে কোলের পরে
কত রাত গেছে কেটে সে মানুষ টার অনাদরে,
দেখোনি তুমি দেখোনি উকি মেরে নিজের ঘরে,
বোবা কান্নায় বালিশে কেউ গুমরে মরে।
ভালো থাকুক সে মানুষগুলোর মেকি হাসি,
কান্না ভেজা দুচোখ মুছে তাকেও বলুক ভালবাসি।
বিবর্জিতা ।। ইফতি
ছবির কবি – ইফাত আরা স্মরণ



