অভিনব কায়দায় চুরির চেষ্টা

একই পরিবারের ১২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার।

0
1428
ছবিঃ কালের কণ্ঠ।

পঞ্চগড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ১২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা খাবারে চেতনানাশক ঔষধ মেশানো হয়েছিল যা খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোত এলাকার পাথর ব্যবসায়ী আব্দুল জলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। উল্লেখ্য, কিছুদিন আগেও তেঁতুলিয়ার এক পাথর ব্যবসায়ীর বাসার পানির ট্যাংকিতে অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ মিশিয়ে দিন-দুপুরে চুরি করা হয়েছিল। পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ বলেন, আমাদের ধারণা কোনো চক্র চুরি করার জন্য খাবারে চেতনানাশক মিশিয়ে থাকতে পারে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

ছবিঃ কালের কণ্ঠ।
Facebook Comments