মুহাম্মদ রনি মিয়াজী পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ আজ (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস, আর এবারে জনসংখ্যা
দিবসটির প্রতিপাদ্য বিষয় – ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’। দিবসটি উপলক্ষে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক , র্যালি, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশিরের সঞ্চালনায় এবং নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, প.প. ও স্বাস্থ্য কর্মকর্তা মীর হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার দেশের শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে জনসংখ্যা বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে এখনো দেশের অনেক মানুষ রয়েছেন যারা জনসংখ্যার বিষয়ে সচেতন নয়। তাদেরকে সচেতন করতে হবে। যখন সবাই জনসংখ্যা সম্পর্কে সচেতন হবে তখন দেশে অর্থনৈতিক মান আরো উন্নয়ন হবে এবং দেশের আরো উন্নয়ন হবে।



