আজ ২৫ আগস্ট শনিবার পঞ্চগড়ের কেন্দ্রবিন্দু শেরেবাংলা পার্ক, শহীদ মিনারের সামনে জাতীয় মহাসড়কে পাঁচ দফা দাবিতে ঢাকাস্থ পঞ্চগড়বাসীর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এ মানববন্ধনে ঢাকাস্থ পঞ্চগড়বাসীর অন্যতম সংগঠক তানবীরুল বারী নয়ন, আব্দুস সাত্তার, বিমল চন্দ্র সহ
পঞ্চগড়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন। এছাড়াও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক হারুনুর রসিদ বাবু, জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী একেএম আনারুল খায়ের, বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম, গনসংহতি পঞ্চগড়ের আহবায়ক সাজেদুর রহমান সাজু সহ আরোও অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ৫ দফা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভজনপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম।

পঞ্চগড়ের আধুনিকায়নে পাঁচ দফা
১. আন্তঃনগর ট্রেন চালু
২. বিদ্যুত সমস্যার সমাধান
৩. মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন
৪. ড্রেজার মেশিন ব্যবহার বন্ধ
৫. বাইপাস সড়ক নির্মাণ
এই মানববন্ধনের সমন্বয়ক এডভোকেট আহসান হাবীব সরকার মানববন্ধন শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, উক্ত মানববন্ধন শেষে “মানব উন্নয়ন সংঘ (মাউস)” এর পক্ষ থেকে ১০০ পেয়ারা, বহেরা, অর্জুন, ডালিম ইত্যাদি গাছের চারা বিতরণ করা হয়।



