একজন মহিলার একটি পোষা বেজী ছিল।
বেজীটি খুব বিশ্বস্ত ছিল। একদিন মহিলাটি তার শিশুকে বেজীর তত্ত্বাবধানে রেখে বাইরে গেলেন।
মহিলাটি বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে একটি কিং কোবরা সাপ বাসায় প্রবেশ করলো।
শিশুটি ভয় পেয়ে কাঁদতে লাগলো। বেজীটি সাপের উপর ঝাঁপিয়ে পড়ল।
অনেক্ষণ লড়াই করার পর সাপটি মারা গেল। বেজীটি রক্তাক্ত মুখ নিয়ে বাড়ির গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগল। যখন মহিলাটি বাসায় এসে বেজীটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলেন।
মহিলা ভাবলেন- বেজীটি হয়তো তার শিশুটিকে কামড়েছে। তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত করে বেজীটিকে মেরে ফেললেন।
কিন্তু, তিনি যখন ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন শিশুটির পাশে একটি মৃত কিং কোবরা সাপ পড়ে আছে।
গল্প এখানেই শেষ: যে কোনো কিছু করার আগে একবার ভেবে নিন, আপনি যা করছেন, তা কী সঠিক?
নয়তো পরবর্তীতে অনুশোচনা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না।



