আগুনে পুড়ে ২২মাসের শিশুর মৃত্যু

0
1324

পঞ্চগড়ে আগুনে পুড়ে ২২মাসের শিশুর মৃত্যু

রনি মিয়জী, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে রোজামুনি নামে ২২ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলার হিলিবোর্ড শিতাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। রোজামুনি ঐ এলাকার রমজান আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে ঘুমিয়ে দিয়ে শিশুটির বাবা-মা বাড়ির বাইরে গেলে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পোড়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিরঞ্জন সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড় সদর থানা পুলিশসহ সদর উপজেলা নির্বাহী অফিসার ।

Facebook Comments