কত রাত জেগেছি নেশার পেয়ালায় চুম্বনরত
এই আমি চোখ বুজে লিখেছি পঁয়ত্রিশ লাইন,
অবশেষে একটি কবিতা তোমাদের তরেই রেখেছি-
এ কবিতা আমার নয়,
এ কবিতা অশুসিক্ত নয়নের এ কবিতা বিদ্ধস্ত বিক্ষত হৃদয়ের।
কবিতা আমার নয়,
এ কবিতা ছেলেহারা পাগলীনির এ কবিতা
বন্ধ্যা নামক কোটি সন্তানের জননীর।
কবিতা আমার নয় ,
এ কবিতা পতিতা পল্লির গর্ভধারিণীর
এ কবিতা নিষিদ্ধ পিতৃহীন ব্যথাতুর জারজীর।
এ কবিতা আমার নয়!
এ কবিতা আমার নয়!
Facebook Comments


