দেশ প্রেম

0
2541

“দেশ প্রেম”

            সুধীর চ্ন্দ্র বর্মন
দেশ প্রেম সেকি মুখে প্রকাশ পায়
নাকি তার জন্য প্রচার চালাতে হয় ?
দেশ প্রেম নয়তো কোন বার্তা
যা দৈনিক ও মাধ্যমে প্রচার করিতে হয়।
তা অন্তরে এমন এক অনুভূতি
যা ক্ষণে ক্ষণে উদ্বেলিত হয়।
দেশ প্রেম নয়তো লোকদেখানো,
দেশের মঙ্গল করিবার লালিত স্বপ্ন যার মধ্যে
তারাই দেশকে ভালবাসে, দেশ প্রেম করে।
তারা দেশকে কখনো করতে চায়না হেয়
ঘরে বাহিরে করে কাজ মাতৃভূমির জন্য।
“দেশ প্রেম” কি “আমি দেশকে ভালবাসি”
 এর মধ্যেই সীমাবদ্ধ ?
নাকি দেশের কল্যাণে করতে হবে কাজ অনবদ্য।
নিজ অবস্থানে থেকে যাহা কিছু সাধ্য
দেশের কল্যাণে, করতে হবে তা অনবদ্য।
তবেইতো দেশপ্রেমিক আমি
দেশ হবে আরো ঊর্ধ্ব।
হে মাতৃভূমির সন্তান দেশকে ভালবেসে
করে যাও তোমার সাধ্যের টুকু দেশের কল্যাণে।
মুখে নাহি বলিতে হবে “আমি দেশ প্রেমিক”
বুঝিতে পারিবে বিশ্ব,
দেশ হবে আরো অনেক ঊর্ধ্ব।।
কবিঃ সুধীর চন্দ্র বর্মন
Facebook Comments