ধূর্ত শেয়াল

-নির্জল প্রবাল

0
1169

গড়ের হিসেব মিলিয়ে শেয়াল গুলো
পঁচা মাংসের প্রতি আগ্রহ দেখায় বেশি!
আর ধূর্তেরা খুঁজে বেড়ায় তাজা রক্ত, জ্যান্ত মাংস,
হোক সেটা অবলা জীব!
মানুষের হলে তো-
কথাই নেই!
অবশ্য আধুনিক শেয়ালেরা মানুষের দেহ ছাড়া
ভোজন সারতে পারে না!

তাদের পাণ্ডিত্য সকলের চেয়ে বেশি!
তারা বহুরূপীও; ড্রাকুলা সেজে উপরে বসেই রক্ত চুষে নিতে
ওস্তাদ! আমি বলছি শেয়ালের কথা!
শুধু পাণ্ডিত্যই প্রধান নয়!

শেয়ালের নাকে ঈশ্বর বাসা বাঁধেন!

ধূর্ত শেয়াল || নির্জল প্রবাল

Facebook Comments