মাদক, দুর্নীতি, যৌতুক, বাল্যবিবাহ, জুয়া ও ইভটিজিং রোধে ভিন্নধর্মী উদ্যোগ

0
1146
পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে এসেম্বলিতে লালকার্ড প্রদর্শনরত শিক্ষার্থীদের একাংশ

জেলা প্রতিনিধি : পঞ্চগ‌ড়ে মাদক, দুর্নী‌তি, বাল্যবিবাহ, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে ও পঞ্চগড়বাসী সংগঠনের সদস্যারা নিজে শপথ পাঠ ও লাল কাড প্রর্দশন করে, এক নতুন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। মঙ্গলবার (২৭ মার্চ) সকালে পঞ্চগড় উচ্চ বিদ্যাল‌য়ে এক অনুষ্ঠানে আয়োজন করে পঞ্চগড়বাসী না‌মে এক‌টি স্বেচ্ছাসেবী সামা‌জিক সংগঠন।

শপথ বাক্য পাঠ ও লালকার্ড প্রদর্শন

অনুষ্ঠানে মাদক, দুর্নী‌তি, বাল্যবিবাহ, জুয়া ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শপথ নেয় ওই স্কু‌লের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান পঞ্চগড় উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে এসেম্বলিতে লালকার্ড প্রদর্শনরত শিক্ষার্থীদের একাংশ

এ সময় পঞ্চগড়বাসী সংগঠ‌নের আহবায়ক মুহাম্মদ রনি মিয়াজীর সভাপ‌তি‌ত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন ‌ডি‌বি‌সি ও কা‌লের ক‌ন্ঠের পঞ্চগড় প্র‌তি‌নি‌ধি মো. লুৎফর রহমান, সংগঠ‌নের সদস্য মো. আনিসুর রহমান, মো. রাব্বি ইমন, মো. আরিফ হোসেন, ‌মো. আবু সুফিয়ান, মো. সাইদুল, শান্ত প্রমুখ।
এই সংগঠনটি পঞ্চগড়ের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে। পঞ্চগড় জেলার প্রতিটি বিদ্যালয় ও কলেজে তারা এই কর্মসূচী মাধ্যমে সচেতন করবে।

Facebook Comments