মানবাধিকার
-অর্ক রায় সমেশ
হাহাকারে উন্মাদনায় উন্মাদ বায়ু,
হাওয়ায় ক্রোন্দনের আভা ফুটে ওঠে!
তীব্রতার তীব্র আর কত হবে দীর্ঘায়ু!
প্রতিটি শির কেঁপে ওঠে আন্দোলনের টানে,
ভয়হীন চাহনি পড়ে বিজয়েরই তীরে।
রাস্তায় দাঁড়িয়ে আমরা অসম্ভবের সম্ভবে।।
মানুষরূপী হানাদার আর কত বর্বর,
অধিকারের তাগিদে আজ এই সমর!
আলো জ্বলবে তীরে, ফিরবই নিয়ে বহর।।
আ… চারিদিকে কি মৃত্যু, কি কান্না!
আর কত চলবে অত্যাচারের সর্বনাশা,
চলবে কত অন্যায়ের বর্বরতা!
সব পেরিয়ে, দীপ্ত কন্ঠ বলিয়ানে
আমরা চাই মানবাধিকারের স্বাধীনতা।।
ঘোলাটে জীবন দুর্বিষহ,
মানুষ মারছে ওরা ওদের মত।
রক্তের পিয়াসে ওরা বড়ই সিক্ত।।
সংশয়ে জীবন বন্দী কারাগারে,
পথিমধ্য বেরুতে দ্বিধা যে লাগে।
কূলহীনা দেশ, নিয়ম চলে নারে,
ইচ্ছামতো চল, মানুষ মার রে!!
লজ্জা লাগে জীবন নগরে,
নিয়ম থাকতেও, নিয়ম চলে না যে দেশে।
ফুলে ফেঁপে ওঠে মনে ধিক্কার,
যেখানে নাই কোন মানবাধিকার।।
আর কত অনাচার, হবে কত অবিচার,
আমরা চাই আজ সত্যের ন্যায়বিচার।
চাই বন্দী শিকল ভেঙ্গে মুক্ত হতে,
চলতে চাই আমরা সুন্দর জীবনপথে।।
যতই আসুক মরণ, ততই দিব জীবন
তবুও চাই নিরাপত্তার জীবন।
স্লোগানে মুখরিত ভরপুর উচ্ছ্বাসে,
জীবনে চাই বাঁচতে, সুষ্ঠু মানবাধিকারে।।



