আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মনোজ রায় হিরু সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তবে সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় ১৪ সেপ্টেম্বর উপজেলাস্থ কেন্দ্রীয় দূর্গামন্ডপে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে বিশিষ্ট ব্যবসায়ী গনেশ চন্দ্র ঘোষ ভানু কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট আটোয়ারী উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মনোজ রায় হিরুর সভাপতিত্বে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ কুমার ঘোষ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জীবধন বর্মন দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বিপেন চন্দ্র রায় এবং সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায় ও ইউপি সদস্য সুবাস রায়।



