একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না

0
1116

পঞ্চগড়ে সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনা গুলোতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। পারস্পরিক সহযোগিতার অভাব ও অসচেতনতার কারণই এসব দুর্ঘটনার মূল কারণ। শুধু বাস, ট্রাক চালকদের দোষ দেয়া যায় না। ইজি বাইক ও মোটরবাইকাররাও মানছেন না কোন নিয়ম। রাস্তায় উঠলেই যাচ্ছেতাই ভাবে চলছেন, পরিণাম বয়ে আনছে মৃত্যু। সময়ের সাথে সাথে মানুষের জীবনের গতিশীলতা বাড়ছে, তবে আমাদের মনে রাখা উচিৎ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

পঞ্চগড়ে বর্তমানে সড়ক দুর্ঘটনা রোধে যা যা করনীয় :-
১. সতর্কতামূলক লিফলেট প্রদান করা, এতে রাস্তায় চলাচলের সকল নিয়মকানুন লিপিবদ্ধ থাকবে।
২. প্রয়োজনে মোটরবাইকার সহ অন্যান্য যানবাহন এর ড্রাইভারদের মানসম্মত ও যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করা।
৩. মোটরবাইক চালানো অবস্থায় হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করা।
৪. ইজি বাইক মূল সড়কে চলাচলে নিষিদ্ধ ঘোষণা করা বা আলাদা লেনে চলার ব্যবস্থা করা।
৫. পঞ্চগড় মেইন শহরে ট্রাক বাস এর গতি সীমিত রাখা।
৬. প্রচলিত ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ।
৭. মূল সড়কে ধান,পাট, গম, মরিচ শুকানো বন্ধ করা।

Facebook Comments