এবার মীরগড়ে “পরিবেশবন্ধুর” সবুজায়ন অভিযানে ৩ শতাধিক চারাগাছ প্রদান।

প্রথমধাপে সহস্রাধিক চারাগাছ বিতরণের দ্বিতীয় পর্ব

0
1357

এবার মীরগড়ে “পরিবেশবন্ধুর” সবুজায়ন অভিযানে ৩ শতাধিক চারাগাছ প্রদান।

ডেস্করিপোর্টঃ গত ১৮ জানুয়ারি পঞ্চগড়ের তেলিপাড়া এলাকায় ৩ শতাধিক চারাগাছ বিনামূল্যে বিতরণের পর “পরিবেশবন্ধু” পরের দিন মীড়গড় ময়নউদ্দীন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মধ্যে আরোও তিনশতাধিক চারাগাছ বিনামুল্যে বিতরণ করে।

ছাত্রছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

এ সময় স্কুলের প্রধান শিক্ষক আবু তালেব, সহকারী শিক্ষক আফসার উদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দও চারাগাছ বিতরণে পরিবেশবন্ধু টিমকে সহযোগিতা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বন্ধুর প্রতিনিধি আব্দুল বাসেত।

ছাত্রছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

এই কার্যক্রমে স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেন শান্ত উক্ত অঞ্চলে চারাগাছ বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি বলেন ” নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। তাই এর সাথে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে।” প্রধানশিক্ষক আবু তালেবও পরিবেশবন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন।

এটা ছিলো পরিবেশবন্ধুর এই সিজনে প্রথম অভিযানে সহস্রাধিক চারাগাছ বিতরণের দ্বিতীয় ধাপ।

Facebook Comments