চলতি বছরের জুলাইয়ে, আসছে লালমনিরহাট ও রংপুর রুটে নতুন ট্রেন

0
1790

চলতি বছরের জুলাইয়ে, আসছে লালমনিরহাট ও রংপুর রুটে নতুন ট্রেন

শুক্রবার (৩১ মে) সকালে কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে রেলওয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী এ কথা জানান ৷

রেলপথ মন্ত্রী বলেন, কোরবানির ঈদের আগে আরো তিন চারটি নতুন ট্রেন যোগ হবে। অগামী জুলাই মাসের মধ্যে ৫০টি নতুন কোচ রেলে যুক্ত হবে।

মন্ত্রী আরও বলেন, প্ৰধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আগামীদিনে রেল ব্যবস্থাপনা আরো এগিয়ে যাবে।

এসময় মন্ত্রী ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনের সময় রেল সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম ও কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷

Facebook Comments