ঢাকার ছাত্র‌দের নয় দফা দাবীর সা‌থে সংহ‌তিপ্রকাশ করে পঞ্চগড়ে মানব বন্ধন

দাবী আদায় না হওয়া পর্যন্ত অনড় থাকার অঙ্গীকার।

0
1717

‌নিরাপদ সড়‌কের দা‌বী‌তে আজ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ সর্বস্ত‌রের সাধারণ মানুষ শেরে বাংলা পার্কের সামনে মানব বন্ধন করেছেন। এসময় আন্দোলনকারীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত শা‌ন্তিপূর্ণ আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার অ‌ঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ লক্ষ্যে আগামী ৪ আগস্ট রোজ শনিবার সকাল ১০টায় আবারো জমায়েত হবেন পঞ্চগড়ের আপামর জনতা।

জমায়েত ছাত্র-জনতার একাংশ।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর করুণ মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে ছাত্র সমাজ।
ঢাকার ছাত্র‌দের নয় দফা দাবীর সা‌থে সংহ‌তিপ্রকাশ করে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ছাত্রছাত্রীদের ঢল নেমে পড়ে।

Facebook Comments