বাঁচাও পঞ্চগড় বাঁচতে চাই, দুর্ঘটনা মুক্ত সড়ক চাই স্লোগানে “বাঁচাও পঞ্চগড়” এর ব্যনারে এক উন্মুক্ত প্লাটফর্মে আজ পঞ্চগড় শহিদ মিনারে এক বিশাল গণজমায়েত হয়েছে।

ফুঁসে ওঠা এই আন্দোলনে পঞ্চগড়ের আপামর জনতা এক হয়ে আগামি ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না হলে দুর্বার আন্দোলনের শপথ করেছে।
উক্ত গণজমায়েতে সকল দলের নেতা-নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের প্রধানগণ একাত্মতা ঘোষণা করেছেন। এসময় বক্তারা রাজনৈতিক পরিচয় প্রকাশ না করে এই গণ আন্দোলনে যোগ দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবিসমূহ তুলে ধরেন এবং তা মোকাবেলার জন্য অব্যাহত ভাবে এক হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মোবাইল ফোনে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নাজমুল হক প্রধান এই দাবির সাথে একাত্মতা ঘোষনা করেন।
উত্তাল এই জনসভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়।



