ঢাকায় মোহাম্মদপুরে ‘ঢাকাস্থ পঞ্চগড়বাসী’ নামের একটি সংগঠনের আয়োজনে গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে উৎযাপিত হয় “শিরুয়া-বিশুয়া ১৪২৫ বঙ্গাব্দ”। জেলার পাঁচটি উপজেলার ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই সেই মিলন মেলায় উপস্থিত হোন নতুন বাংলা বর্ষ কে বরণ করার অনুষ্ঠানে।
মোহাম্মদপুরের তাজমহল রোডের উচ্ছাস কোচিং সেন্টারের হল রুমে এই আয়োজনে লোক সমাগম যেন ঢাকার বুকে এক খণ্ড পঞ্চগড় হয়ে ওঠে। উন্মুক্ত আহবানে আগতদের পান্তা-ইলিশ আর বিভিন্ন পদের ভর্তা সহ কয়েক প্রকার তরকারি দিয়ে নিমন্ত্রণ করা হয়।
শিরুয়া বিশুয়া একটি স্থানীয় শব্দ। চৈত্র সংক্রান্তি দিয়ে পুরনো বছরকে বিদায় আর পহেলা বৈশাখ দিয়ে নতুন বছর বরণকেই স্থানীয় ভাষায় বলা হয় শিরুয়া বিশুয়া। নামকরণের জন্য বিলুপ্তপ্রায় এই শব্দটিকেই বেছে নেয়া হয় নতুন প্রজন্মকে এই শব্দটির সাথে পরিচয় করিয়ে দিতে।
এই আয়োজনে সাধারণ মানুষদের পাশাপাশি অনেক গুণিজনেরও অংশগ্রহণ লক্ষণীয় ছিল।
অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন সেক্রেটারি (ভ্যাট) জনাব আব্দুস সালাম, জনতা ব্যাংকের জি,এম জনাব আব্দুল মালেক, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন এর ডাইরেক্টর জনাব আব্দুর রাজ্জাক, ঢাকা ওয়াসা বোর্ডের এডমিন জনাব সাজ্জাদ, ব্যানবেইজের পরিচালক জনাব মেসবাহ উদ্দিন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাউন্টস অফিসার জাহাঙ্গীর আলম, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সহ আরো অনেক বরেণ্য ব্যক্তিবর্গ।
ঢাকায় উৎযাপিত হলো “শিরুয়া-বিশুয়া”
Facebook Comments



