নিয়মিত সাপ্তাহিক পরিচ্ছন্নতার অভিযানের অংশ হিসেবে বিডি ক্লিন পঞ্চগড় আজ ২৩ মে বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
যত্রতত্র ময়লা ফেলার মানষিকতা পরিহার করার শপথ নেবার মাধ্যমে শুরু হয় পরিচ্ছন্ন অভিযান। উক্ত কার্যক্রমের শুরুতে শপথ বাক্য পাঠ করান জনাব অসিম তালুকদার স্যার ( সি এস টি ই ) বাংলাদেশ রেলওয়ে।

বিডি ক্লিন সদস্যরা আজ সচেতন করতে প্রতীকী পরিচ্ছন্ন অভিযান করে গেলেন।সকলেই সচেতন হবার শপথ নিলেন ও আগামী দিনগুলিতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেনপরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার করলেন।
লক্ষ মানুষের এই শহরে নির্দিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি যদি বেশিরভাগ মানুষ দায়িত্বশীল হয়, নির্দিষ্টস্থানে ময়লা আবর্জনা ফেলে, পরিচ্ছন্নতায় অবদান রাখে তবেই নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব। সমালোচনার চেয়ে কাজই জরুরী। এমন বিশ্বাস থেকে আলোকবর্তিকার মতো সাম্প্রতিক সময়ে সদস্যরা আশা নিয়ে বিডি ক্লীন পঞ্চগড় শাখার হয়ে রাস্তায় নামেন পরিচ্ছন্নতা অভিযানে। সবাইকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদ অভ্যাস থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন সদস্যরা।

পরিচ্ছন্ন অভিযান শেষ করে ইফতারের মাধ্যমে আজকের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া করা হয় বিডি ক্লিনের সকল সদস্যদের জন্য। ২০২১ সালের মধ্যে যেন বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারে সে জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল মারুফ ।
ছবিঃ সাহেব সুলতান



