পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত , আহত ৪

0
1297

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম দুলাল ( ৬৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। আজ ভোরে বোদা উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ জানান, মাইক্রোবাসযোগে চিকিৎসার জন্য রংপুর যাওয়ার সময় বোদা বাইপাস মোড়ে বিপরীত দিক থেকে আসা রং-সাইডের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদেরকে বোদা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে নিহত ঘোষণা করেন। আহতদের বোদা স্বাস্থ্য কমপ্রেক্স ভর্তি করা হয়েছে।
বোদা থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোদা উপজেলা শহরের বাইপাস এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

মির্জা আবুল কালাম দুলাল মুক্তিযোদ্ধা কমান্ডারের পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোট পঞ্চগড় জেলা শাখার সভাপতি ছিলেন। গতকাল রাতে ভূমিজের আয়োজনে আন্তর্জাতিক নাট্য উৎসবের আহ্বায়ক নির্বাচিত হন তিনি।

আহতরা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান (৬৪) ও মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরাইশী (৬৭) ও মাইক্রোবাসের চালক।

পুলিশ চালকের নাম-পরিচয় জানাতে পারেনি।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড়ের কেন্দ্রীয় গোরস্থানে নামাযে জানাযা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

Facebook Comments