গতকাল সোমবার (২৬ মার্চ) বিকাল ৫ ঘটিকায়, বার-বি -কিউ পার্টি সেন্টারে পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের মিলন মেলা ও টেক্সটাইল ক্ষেত্রে পঞ্চগড়ের মানুষকে সম্পৃক্ত করণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই টি ইটি’র মহাসচিব জনাব সাখাওয়াত হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইঞ্জি:আজাহারুল ইসলাম, ইঞ্জি:এরশাদ আলী ও আইনুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সফিউল আলম সৌরভ, আরিফুজ্জামান প্রধান, মাসুম মাশরাফি যুক্তি সহ টেক্সটাইলের অন্যান্য ইঞ্জিনিয়ারবৃন্দ, পরিচালক, ব্যবসায়ী এবং টেক্সটাইল সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ঢাকাস্থ পঞ্চগড়ের ছেলেরাই পারবে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে পঞ্চগড়কে এগিয়ে নিতে যেতে। এসময় তারা পঞ্চগড়ের ছেলে-মেয়েদের কর্মসংস্থান বৃদ্ধি, টেক্সটাইল বিষয়ে পড়াশোনার প্রয়োজনীয় পরামর্শ, সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে এক হয়ে কাজ করার কথা বলেন। পঞ্চগড়ে টেক্সটাইল কলেজ স্থাপন, কারখানা স্থাপন, বায়িং সেক্টরে ব্যবসা চালু সহ বি সি এস ক্যাডারে টেক্সটাইলের কোটারও দাবী করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী পিটার্স।




