প্রেম করা ফুল

জলিল আহমেদ

0
980

 

প্রেমের পঙক্তি করে উড়ে যাব মন রঙা ফুলে
কতোনা মাছিরা যায়, তাদেরই লক্ষ্য করে
পেয়ে যাব সাগরের কূল, হাবুডুবু সেই আমি এতকাল।

একটি কবিতা লিখে বন্ধুটি পেয়ে গেল প্রেমের ঠিকানা, তার হাতে ফুল নেই, ছিল না কখনও
অথচ কলমে এঁকে এ ক্যামন রসনা মাতানো!

আমি যাব, পঙক্তিটি ঠিক ঠাক হয়ে গেলে তবে।
এর মাঝে ফুলে ফুলে ঝড় বয়ে গেলে আমি যেয়ে
কুড়োনো ফুলের সাথে করি বন্ধুওলা।

ঝড়ের কবোলে পড়ে প্রেমে পড়া পঙক্তির লণ্ডভণ্ড দেহে
আমি আর উড়তে পারিনা, কখনও কস্মিনকালে
পেরেছি বলেও কিনা, মনে আসে না, না।

Facebook Comments