বিসিএস-বিজেএস অফিসার্স কমিউনিটি অব পঞ্চগড়ের উদ্যোগে পঞ্চগড়স্থ ৩৬ তম ও ৩৭ তম ক্যাডারদের সংবর্ধনা প্রদান

0
1230

পঞ্চগড়ের কৃতি সন্তানদের সংগঠন বিসিএস  বিজেএস অফিসার্স কমিউনিটি অব পঞ্চগড় এর উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ২৪ আগস্ট বিকেল ৫.০০ ঘটিকায় এক ঈদ পুনর্মিলনী এবং ৩৬ তম বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ প্রাপ্ত ও ৩৭ তম বিসিএস এ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং একাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ২৪ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন প্রধান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দায়রা জজ মনসুর আলম।

অনুষ্ঠানের শুরুতেই গত ১৫ আগস্ট তারিখে হৃদরোগে মৃত্যুবরণকারী পঞ্চগড়রের সন্তান কাস্টমস কর্মকর্তা মোঃ আশরাফুল প্রধান সোহেলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএস বিজেএস অফিসার্স কমিউনিটি অব পঞ্চগড়ের আহবায়ক ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ পারভেজ। তিনি জানান পরিচিতি পর্ব ও আলোচনা শেষে সংগঠনটির কার্যনিবার্হী কমিটির নাম প্রকাশ করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপারিশপ্রাপ্ত সহকারী জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা ও তালমা প্রধান।

Facebook Comments