মতামত
কবির হোসেনঃ টিকেট কাটার সময় যদি কোন কারনে টাকা কেটে নেওয়ার পরে টিকেট না দেয় তাহলে নিয়ম করা হয়েছে ৮ কর্ম দিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া! এটা ৮ না করে ৩৮ করলে ভাল হতনা? এত দ্রুত টাকা ব্যাক পেয়ে আমরা কি করব? আসুন এবার আমাদের লস নিয়ে কথা বলি।
ব্যাংকে যদি টাকা জমা রাখা হয় তাহলে মুনাফা দেওয়া হয়। ধরুন ডিপোজিটে মাসে শতকরা সুদের হার ৮% তাহলে ৪৫০ টাকার টিকেট কেটে না পেলে ৮ দিনে তার মুনাফা আসে ৯.৬০ টাকা (প্রায় ১০ টাকা), আমি কেন ফ্রিতে টাকা কাউকে দিয়ে রাখব? এবার ২য় লসে আসি, ৪৫০ টাকা বিকাশে রিচার্জ করে আমি যখন টিকেট পাবনা তা ক্যাশ আউট করতে আমার খরচ প্রায় ৯ টাকা। আমি যাব কাল, টিকেট দিলনা, টাকা দিল ৪ দিন পরে তাহলে টাকা তো আমাকে ক্যাশ আউট করতেই হচ্ছে। সুতরাং ৪৫০ টাকায় আমার ক্ষতি দাড়ায় ১৯ টাকা, আবার ধরুন ডাটা খরচ, মোবাইলের চার্জ খরচ এটা সেটা মিলিয়ে রাউন্ড ফিগার করে ২০ টাকা ধরি। তাহলে ১০০০ টাকায় প্রায় ৪৫ টাকা লস! ভাল না লসটা? এখন আমাকে বলেন যে এই লসটা দিবে কে? রেলওয়ে নাকি ব্যাংকিং সিস্টেম গুলো? এই যুগে টাকা রিটার্ন করতে ১-৮ দিন লাগে? এটা তো ১-২৪ ঘন্টায় ব্যাক করা যায়। আসলে যাত্রীদের সেবা কাকে বলে এই সংজ্ঞা আমার জানা নাই। আমার টাকা আটকালে প্রতি হাজারে ৪৫ টাকা করে জরিমানা দেওয়া উচিৎ যাত্রীকে। ওহো আমাদের মধ্যে তো এই স্বভাব নাই, যাত্রীকে জরিমানা দেওয়া! আমরা তো নিতে জানি শুধু মাত্র! যাই হউক, যে ভ্যান ওয়ালা ৪৪০ টাকার টিকেটে ভ্রমণ করতে চায় তার কাছে ৮ দিন টাকা আটকানো বিশাল সমস্যা। হয় যাত্রীকেই জরিমানা দেওয়ার সিস্টেম করা হউক না হয় টাকা ২৪ ঘন্টায় ব্যাক করার সিস্টেম করা হউক।



