৩৮ তম বিসিএস প্রিলি এর ফল প্রকাশ

0
1165

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

উত্তীর্ণঃ ১৬২৮৬ জন

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে এ কথা নিশ্চিত করেন।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

http://www.bpsc.gov.bd/

টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে।

ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।

অল্টারনেটিভ ডাউনলোড লিংকঃ
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

http://www.mediafire.com/file/233949kavss84k8/

Facebook Comments