ঠাকুরগাঁওয়ে বেকারিকে জরিমানা

0
1001

গত সোমবার (৪ জুন) ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার পরিদর্শন টিমের অভিযানে শহরের  বর্ষা বৃষ্টি বেকারিকে দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একই সাথে বেকারি থেকে পাওয়া স্বাস্হ্যের জন্য ক্ষতিকর পোড়া তেল ধ্বংস করা হয়।কারখানার মালিক তার ত্রুটি স্বীকার করেন। স্বীকারোক্তির পর বর্ষা বৃষ্টি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় দশ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর ঠাকুরগাঁও-পঞ্চগড়ের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন।

এ অভিযানে সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি ঠাকুরগাঁও জেলার সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন বাচ্চু।

উক্ত অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা সহকারী মার্কেটিং অফিসার সামছুল আলম ও এস.আই শাকিলার নেতৃত্বে সদর থানা পুলিশের তিন সদস্য এবং আনসার ব্যাটালিয়ানের তিন সদস্যের টিম। এসময় তারা জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।

Facebook Comments