টিম ভলান্টিয়ার এর উদ্যোগে পঞ্চগড়ে বৃক্ষরোপণ

0
1434

“সবুজে বাঁচি সবুজ বাঁচাই                                  নগর-প্রাণ-প্রকৃতি সাজাই”

এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে “টিম ভলান্টিয়ার- পঞ্চগড়” এর উদ্যোগে গত ০২ আগস্ট ২০১৮ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৮ পালন করা হয়।

সকাল ৯টা হতে পঞ্চগড় কেন্দ্রীয় ট্রাকটার্মিনাল, বিসিক শিল্পনগরী সংলগ্ন এক রাস্তায় প্রায় ১২০ টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ট্রাকটার্মিনাল এর বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এবং টিম ভলান্টিয়ার এর প্রধান উপদেষ্টা জনাব আব্দুল খালেক।

এর আগে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি, ৭ নং ওয়ার্ড এর সম্মানিত পৌর কাউন্সিলর জনাব ওয়াইছুল করিম লিপন।

বৃক্ষরোপণ কার্যক্রমটি পরিচালনা ও সম্পাদনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।

পরিকল্পনা ও অর্থ সংগ্রহ করেন টিম ভলান্টিয়ার এর সভাপতি মোঃ মুরাদ হাসান। তিনি এ কার্যক্রমে যারা অর্থ, সময় ও শ্রম দিয়েছেন সকল কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, টিম ভলান্টিয়ার পঞ্চগড়- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা, সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ নানা সেচ্ছাসেবামূলক কাজ করে অাসছে।

Facebook Comments